ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

শারদীয় দুর্গাৎসব: আজ ষষ্ঠী

শারদীয় দুর্গাৎসব: আজ ষষ্ঠী


সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)। আজ দুর্গাষষ্ঠী। মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে এবারের শারদীয় দুর্গোৎসব। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী পর্যন্ত ছয় দিন মুখর থাকবে পূজামণ্ডপগুলো।প্রচলিত নিয়মে দুর্গাপূজা মূলত মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে উদযাপিত হয়। তবে এ বছর মহাসপ্তমীর তিথি দুদিন পড়ায় শারদীয় দুর্গাপূজা এক দিন বেড়ে চলবে ছয় দিন ধরে। এ হিসাবে আগামী শনিবার মহাসপ্তমী, রোববার মহাসপ্তমী (অধিক পূজা), সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং মঙ্গলবার মহানবমী শেষে বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের শারদীয় দুর্গোৎসব।এবার দেবী দুর্গা আসছেন ঘোটকে (ঘোড়ায়)। বিদায় নেবেন নৌকায়। হিন্দু শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আজ আসছেন। অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর দেশজুড়ে উদযাপিত হচ্ছে রেকর্ড সংখ্যক দুর্গাপূজা। এবার সারাদেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের চেয়ে ৪৯৬টি বেশি। তবে ঢাকা মহানগরীতে রাস্তার ওপর পূজা আয়োজনের অনুমতি না পাওয়ায় মণ্ডপের সংখ্যা ৩টি কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে।

১ দিন আগে

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা


অনন্ত মহাবিশ্বের শতকোটি গ্রহ-নক্ষত্রের মাঝে পৃথিবীই একমাত্র প্রাণোচ্ছল নীলাভ নীড়, আর এই প্রাণের অস্তিত্বের প্রথম ও প্রধান পূর্বশর্ত হলো জল। আধুনিক বিজ্ঞান যেমন পৃথিবীতে জীবনের সূচনাকে জলের সঙ্গে যুক্ত করেছে, তেমনি হাজার হাজার বছর আগে বৈদিক ঋষিরাও জলকেই সৃষ্টির আদি তত্ত্ব হিসেবে উপলব্ধি করেছিলেন। ঋগ্বেদের নাসদীয় সূক্তে সৃষ্টির পূর্বাবস্থার বর্ণনায় বলা হয়েছে - সৃষ্টির আদিতে সর্বত্র ছিল অন্ধকারে আচ্ছন্ন এক অসীম জলরাশি। সনাতন ভাবনায় পঞ্চমহাভূতের মধ্যে ‘অপ’ বা জলই সেই মূল উপাদান, যা বাকি সব উপাদানের মাঝে প্রাণসঞ্চার করে। নদী, বৃষ্টি, পুকুর, বিল ও সমুদ্রের সঙ্গে গড়ে ওঠা আমাদের রূপসী বাংলার জীবন ও সংস্কৃতির গভীরে জলের এই অস্তিত্বকেই এবার দুর্গাপূজার ভাবনায় ধারণ করে গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন বেছে নিয়েছে অনন্য এক থিম - ‘জলজ’ (জল থেকে যার জন্ম)।সনাতন ধর্মে জল কেবল একটি প্রাকৃতিক উপাদান নয়; জল স্বয়ং পবিত্রতা, পরমেশ্বর ও পরম সংস্কারের স্তম্ভ। মাতৃগর্ভের তরল থেকে শুরু করে গঙ্গাতীরে জীবনের শেষ অঞ্জলি - মানুষের সমগ্র জীবনচক্র জলের প্রবাহেই বাঁধা। জলই মাঙ্গলিক সূচনা, ঘটস্থাপন, তর্পণ, হোম কিংবা আত্মশুদ্ধির প্রধান মাধ্যম। শ্রীশ্রীচণ্ডীতে দেবী মা কেবল শক্তিরূপা নন, তিনি জীবের জীবনধারণের মূল আকুতি:‘তৃষ্ণারূপেণ সংস্থিতা!’ জলের বুক চিরে যেমন পদ্ম প্রস্ফুটিত হয়, তেমনি জীবচেতনার তৃষ্ণা থেকেই প্রকাশিত হন মহাশক্তি মা দুর্গা।এই ভাবনাকেই এবছর গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের মণ্ডপসজ্জায় স্থাপত্য, প্রকৌশল, কুটিরশিল্প, আলোক-নকশা আর নানান অলংকরণের মিশেলে রূপ দেয়া হচ্ছে এক বৃহৎ জলজ জৈব-রূপকল্পে। পরিবেশবান্ধব উপাদান যেমন বাঁশ, বেত, প্রাকৃতিক তন্তু ও চটের সাহায্যে নির্মিত হবে ঢেউখেলানো বহুস্তরীয় দৃশ্যপট, যা এক স্থির বিশাল উর্মিমালার মতো দর্শককে ঘিরে রাখবে। প্রবেশপথ থেকে মণ্ডপের অন্তঃস্থল পর্যন্ত দর্শকের যাত্রা হবে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা - প্রকৃতির উত্তাল তরঙ্গ থেকে শান্ত হয়ে মাতৃচরণের দিকে অগ্রসর হওয়া। জলপ্রপাত, রিফ্লেকশন পুল ও আলোর মেলবন্ধনে সৃষ্টি হবে এক রূপান্তরশীল পরিবেশ। আর প্যান্ডেলের কেন্দ্রে থাকবে একটি বৃহৎ পদ্মরূপী স্থাপত্য, যেখান থেকে জলের গভীরতা থেকে প্রস্ফুটিত পদ্মের মতো শংখ-পটে উদ্ভাসিত হবেন আদ্যাশক্তি মা দুর্গা।তবে ‘জলজ’ কেবল ধর্মীয় অনুভূতির মাঝেই সীমাবদ্ধ নয়; এটি তার আবেদনকে প্রসারিত করেছে বৈশ্বিক ও পরিবেশগত সামাজিক দায়বদ্ধতায়। আজ জলবায়ু পরিবর্তন, নদী দখল ও জলদূষণের কারণে পৃথিবীর জলচক্র মারাত্মক সংকটে। নদীমাতৃক বাংলাদেশের জন্য এই সংকট অস্তিত্বের প্রশ্ন। তাই জলকে সম্মান করা ও রক্ষা করা মানেই জীবন, ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। ‘জলজ’ মায়ের কাছে ফিরে যাওয়ার, প্রকৃতিকে ভালোবাসার এবং জীবমণ্ডলকে রক্ষা করার এক সানন্দ আহ্বান।জল, পদ্ম, তীর্থবারি, তৃষ্ণা ও পরম জীবন – এ সবকিছু মিলিয়ে দেবী দুর্গার কাছে আমাদের আকুল প্রার্থনা: মা, তুমি বিশ্বসংসারকে তৃষ্ণামুক্ত করো, জীবন ও প্রকৃতিকে রক্ষা করো, মানুষকে দাও সংহার নয়, সৃষ্টির শক্তি।গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের আয়োজনে এবং স্থপতি অমিতি কুন্ডু ও শিল্পী-গবেষক পার্থপ্রতিম সাহার পরিকল্পনা, ডিজাইন ও তত্ত্বাবধানে বনানী কামাল আতাতুর্ক পার্কে শারদোৎসবের এই অভিনব ও দৃষ্টিনন্দন সার্বজনীন মন্ডপ সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত।

১ দিন আগে

ওমরাহ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব

ওমরাহ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব


মাল্টিপল-এন্ট্রি বা একাধিকবার প্রবেশের ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা ও শর্ত জারি করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিপল ভিসার মেয়াদ এক বছর হলেও ওমরা যাত্রীদের প্রতিবার দেশটিতে প্রবেশের পূর্বে নিবন্ধিত সার্ভিস প্যাকেজ বুকিং ও ওমরাহ পারমিট বা অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। খবর গালফ নিউজের।সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মাল্টিপল-এন্ট্রি ভিসাধারীদের সৌদি আরবে ভ্রমণের পূর্বে ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত কোনো ওমরাহ সেবাদাতার কাছ থেকে আবশ্যিকভাবে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। এছাড়া সৌদি প্রবেশের আগেই নুসুক অ্যাপ থেকে ওমরাহ অনুমতিপত্র সংগ্রহ নিশ্চিত করতে হবে।উল্লেখ্য, গত জুলাই মাসে চালু হওয়া এই একাধিকবার প্রবেশের ওমরাহ ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন বা এক বছরের জন্য বৈধ থাকে। এর আওতায় ভিসা ধারণকারীরা এক বছরে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করার সুযোগ পান।মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনকারীদের ভ্রমণ সহজ করতে এই ভিসা সুবিধা দেওয়া হলেও অন্যান্য নিয়ম একই থাকছে। তাই প্রতিবার ওমরাহ করতে যাওয়ার আগে আলাদা করে সার্ভিস প্যাকেজ কেনা ও অ্যাপ থেকে অনুমতি নেওয়ার নিয়ম মানতেই হবে। তবে খেয়াল রাখতে হবে, নুসুক অ্যাপ থেকে নেওয়া ওমরাহের অনুমতির তারিখ ও কেনা সার্ভিস প্যাকেজের তারিখ যেন হুবহু এক হয়।প্রথমবার সফরের ক্ষেত্রে নুসুক থেকে সার্ভিস প্যাকেজ কেনার পরই ভিসার আবেদন করতে হয়। পরবর্তীতে ভ্রমণের ক্ষেত্রে শুধু ভিসা সচল থাকলেই চলবে না, প্রতিবার নতুন করে বুকিং ও পারমিট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ফ্লাইট বোডিংয়ের আগেই যাত্রীর ভ্রমণের যোগ্যতা ও ৯০ দিনের অনুমোদিত মেয়াদের হিসাব রাখা হবে।

২ মাস আগে

রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ঢাকায় পৌঁছাল বিমানের ফ্লাইট

রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ঢাকায় পৌঁছাল বিমানের ফ্লাইট


ইতালির রোমে ৪০ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে ঢাকায় পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ অপেক্ষায় আবাসন, পর্যাপ্ত খাবার ও জরুরি ওষুধ না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করলেও, বিমানের সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।কানাডার টরন্টো থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয় বাংলাদেশ বিমানের বিজি-৩০৬ ফ্লাইটটি। শুক্রবার (৭ আগস্ট) সকালে জ্বালানি নিতে ইতালির রোমে ১ ঘণ্টার ট্রানজিটে থামে ফ্লাইটটি। তবে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর অনিশ্চয়তায় পড়ে ফ্লাইটটি।ত্রুটি সারাতে না পারলেও যাত্রীদের বিমানেই ৮ ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ করেন যাত্রীরা। এমনকি বন্ধ করে দেয়া হয় এসিও। এরপর বিমান থেকে নামিয়ে অন্যান্য দেশের পাসপোর্টধারীদের হোটেলে থাকার ব্যবস্থা করলেও রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ভেতরেই আটকা পড়েন বাংলাদেশের পাসপোর্টধারী প্রায় ১৭০ জন যাত্রী।এ সময় লাউঞ্জে জায়গা না হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। মাত্রা ছাড়ায় শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি। তারা অভিযোগ করেন, পর্যাপ্ত খাবারও সরবরাহ করা হয়নি বিমান বাংলাদেশের পক্ষ থেকে। জরুরি ওষুধের সংকটে পড়েন অনেকেই। পরবর্তীকালে বাংলাদেশ থেকে যন্ত্রাংশ ও প্রকৌশলী যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড্ডয়নের জন্য প্রস্তুত হয় ফ্লাইট। দীর্ঘ ৪০ ঘণ্টার ভোগান্তির পর রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিজি-৩০৬। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ফ্লাইটটি। আর কোনো যাত্রীকেই যেন এমন দুর্ভোগে পড়তে না হয়, সেই দাবিও জানান তারা।

২ মাস আগে

হজের নিবন্ধন শুরু, করবেন যেভাবে

হজের নিবন্ধন শুরু, করবেন যেভাবে

২৭ জুলাই ২০২৬ বিকাল ০৪:২৪:২৪

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ

২৬ জুন ২০২৬ সকাল ১০:২৬:৩২

পবিত্র কাবা শরীফ নতুন গিলাফে সজ্জিত হলো

পবিত্র কাবা শরীফ নতুন গিলাফে সজ্জিত হলো

১৬ জুন ২০২৬ সকাল ১০:১৬:৫০

লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান, হাজিদের অশ্রুতে ভিজল পুণ্যভূমি

লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান, হাজিদের অশ্রুতে ভিজল পুণ্যভূমি

২৬ মে ২০২৬ রাত ০৬:৪৪:০৩

আজ পবিত্র হজ: আরাফার প্রান্তরে লাখো ধ্বনিতে  ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’

আজ পবিত্র হজ: আরাফার প্রান্তরে লাখো ধ্বনিতে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’

২৬ মে ২০২৬ সকাল ১১:১৮:২৪

শুরু হলো হজের আনুষ্ঠানিকতা

শুরু হলো হজের আনুষ্ঠানিকতা

২৫ মে ২০২৬ দুপুর ০২:১২:০২

হজের দিনের অবিশ্বাস্য ফজিলত

হজের দিনের অবিশ্বাস্য ফজিলত

২৩ মে ২০২৬ রাত ১০:০০:২৫

কোরবানির কতদিন আগে চুল-নখ কাটতে হয়

কোরবানির কতদিন আগে চুল-নখ কাটতে হয়

১৪ মে ২০২৬ রাত ০৬:১৫:১২

জুমার দিনে যে সব আমল করবেন

জুমার দিনে যে সব আমল করবেন

৮ মে ২০২৬ দুপুর ০১:১২:৪০

বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি

বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি

১৬ এপ্রিল ২০২৬ সকাল ১০:৪৪:৩৪

ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ

ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ

৪ এপ্রিল ২০২৬ রাত ০৬:০৯:০২

1–15 / মোট 32টি সংবাদ | পৃষ্ঠা 1 / 3
শিরোনাম
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০ গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক মহিলা মেম্বার কারাগারে খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ বগুড়ায় ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ব্যঙ্গ ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী দুর্গোৎসবের মহাসপ্তমী আজ অভিজিৎ দীপকেকে ‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ , নেহা বোরার মুক্তি নিয়োগের ৫ দিনের মধ্যে ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া বরখাস্ত শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০ গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক মহিলা মেম্বার কারাগারে খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ বগুড়ায় ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ব্যঙ্গ ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী দুর্গোৎসবের মহাসপ্তমী আজ অভিজিৎ দীপকেকে ‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ , নেহা বোরার মুক্তি নিয়োগের ৫ দিনের মধ্যে ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া বরখাস্ত