ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু


হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৫৫ জন।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮০ শিশুর। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৮ জন। সবমিলিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৮৭৮ শিশুর।সোমবার (১০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৩ জন এবং হামের উপসর্গ রয়েছে ৯৯২ জনের মধ্যে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ (১০ আগস্ট) পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১৭ হাজার ২৭৮ জন এবং হামের উপসর্গ দেখা গেছে মোট ১ লাখ ৩৭ হাজার ৩১২ জনের শরীরে।স্বাস্থ্য অধিদফতর আরও বলছে, এখন পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩২২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ১৩৯ জন।

১৭ ঘন্টা আগে

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু


হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন সিলেট বিভাগের বাসিন্দা। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন।রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৭৫ শিশু। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৮ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৭৩ জন।প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ১১৫ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন।১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।

১ দিন আগে

ধূমপায়ীদের রক্তে মিললো মাইক্রোপ্লাস্টিক, রয়েছে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি

ধূমপায়ীদের রক্তে মিললো মাইক্রোপ্লাস্টিক, রয়েছে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি


ধূমপান ও বায়ুদূষণের কারণে মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়তে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, ধূমপান ও দূষিত বাতাসের সংস্পর্শে থাকা ব্যক্তিদের শরীরে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক প্রবেশ করার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেশি। এছাড়া রক্তের সঙ্গে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির সঙ্গে হার্ট অ্যাটাকের একটি জোরালো সংযোগও খুঁজে পেয়েছেন গবেষকরা। অক্সফোর্ড একাডেমিকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ইতালিতে পরিচালিত এ গবেষণা সম্পর্কে যুক্তরাষ্ট্রের হ্যাকেনস্যাক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ড. ক্রেইগ বাসম্যান বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের রক্তে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।তার মতে, গবেষণার ফলাফল মাইক্রোপ্লাস্টিক ও হৃদ্‌রোগের মধ্যে সম্ভাব্য একটি সম্পর্কের ইঙ্গিত দেয়। তবে এটি মাইক্রোপ্লাস্টিক সরাসরি হৃদ্‌রোগ বা হার্ট অ্যাটাকের কারণ—এমন কোনো চূড়ান্ত প্রমাণ দেয় না।বিশেষজ্ঞরা জানান, বর্তমানে পরিবেশের প্রায় সর্বত্রই মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়েছে। ফলে এসব কণার সংস্পর্শ পুরোপুরি এড়িয়ে চলা মানুষের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। ইতালির রোমের সাপিয়েঞ্জা ইউনিভার্সিটির সান্ত'আন্দ্রেয়া হাসপাতালের গবেষক পাসকুয়ালে পাওলিসোর নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। গবেষকরা হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহকারী রক্তনালি থেকে ৬১ জন রোগীর রক্তের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত ছিলেন, কেউ হার্ট অ্যাটাক ছাড়াই হৃদ্‌রোগে ভুগছিলেন এবং কিছু রোগীর রক্তনালি ছিল সুস্থ।গবেষণায় দেখা যায়, হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীদের ৮৪ শতাংশের রক্তে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক পাওয়া গেছে। হৃদ্‌রোগ থাকলেও হার্ট অ্যাটাক হয়নি, এমন রোগীদের ক্ষেত্রে এই হার ছিল ৪০ শতাংশ। আর সুস্থ রক্তনালির রোগীদের ৩২ শতাংশের রক্তে এসব কণা পাওয়া যায়।তবে গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি ছিল ধূমপান ও বায়ুদূষণের সঙ্গে মাইক্রোপ্লাস্টিকের সম্পর্ক। গবেষকদের হিসাবে, ধূমপায়ীদের রক্তে উচ্চ মাত্রায় মাইক্রোপ্লাস্টিক থাকার সম্ভাবনা অধূমপায়ীদের তুলনায় প্রায় ছয় গুণ বেশি। নিয়মিত বেশি মাত্রার বায়ুদূষণের সংস্পর্শে থাকা ব্যক্তিদের মধ্যেও একই ধরনের প্রবণতা দেখা গেছে।ধূমপান ও বায়ুদূষণ দুই ধরনের ঝুঁকির মধ্যে থাকা প্রত্যেক ব্যক্তির রক্তে উচ্চ মাত্রার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বিপরীতে, এসব ঝুঁকির কোনোটির সংস্পর্শে না থাকা ব্যক্তিদের মাত্র ১২ দশমিক ৫ শতাংশের রক্তে উচ্চ মাত্রার মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।গবেষকদের ধারণা, ধূমপান ও বায়ুদূষণের কারণে ফুসফুসের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক ও আরও ক্ষুদ্র ন্যানোপ্লাস্টিক রক্তপ্রবাহে প্রবেশের সুযোগ বাড়তে পারে। এদিকে ধূমপান ও বায়ুদূষণ দুটিই ফুসফুসের মাধ্যমে এসব কণা শরীরে প্রবেশের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে জানান গবেষণার প্রধান লেখক পাসকুয়ালে পাওলিসো।গবেষণার জ্যেষ্ঠ লেখক এমানুয়েলে বারবাতো অবশ্য সতর্ক করেন, এই গবেষণা মাইক্রোপ্লাস্টিক সরাসরি হার্ট অ্যাটাক ঘটায় এমন প্রমাণ দেয় না। তবে পরিবেশগত দূষণ, রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি এবং হৃদ্‌রোগের মধ্যে শক্তিশালী সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে।জানা যায়, গত ১৫ জুলাই ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত গবেষণাটিতে মাত্র ৬১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই মাইক্রোপ্লাস্টিক কীভাবে শরীরে প্রবেশ করে এবং হৃদ্‌রোগের ঝুঁকিতে এর প্রকৃত ভূমিকা কী, তা নিশ্চিত করতে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন।

২ দিন আগে

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু


গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই চারজন শিশুরই মৃত্যু হয়েছে ঢাকায়।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৬৯ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৮ জন শিশু।শনিবার (৮ আগস্ট) দুপুরের পর স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গের নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৭৬ জন। এরমধ্যে সন্দেহজনক ৬৭৭ জন ও নিশ্চিত হাম রোগী ৯৯ জন।স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, নতুন রোগীসহ এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জন এবং নতুন রোগীসহ নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ জনে। এসব রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৩ হাজার ২০০ জন।

২ দিন আগে

মনসুর আলী মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদ পুনর্গঠন নিয়ে উত্তেজনা

মনসুর আলী মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদ পুনর্গঠন নিয়ে উত্তেজনা

৭ আগস্ট ২০২৬ রাত ০৬:১৬:৩৩

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

৭ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২৪:১৬

হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

৬ আগস্ট ২০২৬ বিকাল ০৪:০৬:৩৪

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

৫ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৪১:৫৭

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০১৯

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০১৯

৪ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১২:০৭

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৮০

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৮০

৩ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৫:০৪

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

৩ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৪৬:২৫

ডেঙ্গুতে একদিনে ২ জনের প্রাণহানি

ডেঙ্গুতে একদিনে ২ জনের প্রাণহানি

২ আগস্ট ২০২৬ রাত ০৬:০০:৩৯

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

২ আগস্ট ২০২৬ বিকাল ০৫:২১:৩৯

শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৫:৫২

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৮৭২

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৮৭২

১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:০৫:৩৩

1–15 / মোট 217টি সংবাদ | পৃষ্ঠা 1 / 15
শিরোনাম
লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত আবারও বাড়লো সোনার দাম নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১ ভালোবাসা ও সঠিক শিক্ষায় গড়ে উঠুক নতুন প্রজন্ম: সুলতানা জেসমিন এমপি রাতে নেশা করে দিনে ঘুমিয়ে থাকেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ভাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ মোংলায় স্কুলের মাঠে রাতের আঁধারে মাটি কেটে ড্রেন, ক্ষুব্ধ শিক্ষক-এলাকাবাসী সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত আবারও বাড়লো সোনার দাম নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১ ভালোবাসা ও সঠিক শিক্ষায় গড়ে উঠুক নতুন প্রজন্ম: সুলতানা জেসমিন এমপি রাতে নেশা করে দিনে ঘুমিয়ে থাকেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ভাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ মোংলায় স্কুলের মাঠে রাতের আঁধারে মাটি কেটে ড্রেন, ক্ষুব্ধ শিক্ষক-এলাকাবাসী সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন