ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ ডিসেম্বর

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ ডিসেম্বর


চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচার শুরু বা অভিযোগ গঠনের শুনানির তারিখ আবারও পিছিয়েছে। আদালত পরিবর্তন হয়ে নতুন তারিখে আগামী ২৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।অভিনেত্রীর আইনজীবী সূত্রে জানা যায়, এর আগে ঢাকার বিশেষ জজ আদালত-১০–এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এ জন্য নির্ধারিত দিনে সকাল সাড়ে ১০টার দিকে আদালতে উপস্থিত হন পরীমনি। তবে আদালতে আসার পর আইনজীবী ও সংশ্লিষ্টরা জানতে পারেন যে মামলাটি ঢাকার সিএমএম আদালতে বদলি করা হয়েছে।এরপর সিএমএম আদালতে হাজির হন এই চিত্রনায়িকা। সবকিছু বিবেচনা করে বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর নতুন দিন নির্ধারণ করেন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। সে সময় শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর (আজ) ধার্য করা হয়েছিল। উল্লেখ্য, ২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন নায়িকা পরীমনি। তার কয়েক দিন পরে ওই বছরের ৪ আগস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় তৎকালীন র‌্যাব। পরে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকের মামলা করে র‌্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি।ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। মামলার অপর দুই আসামি হলেন- পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং পরীমনির খালু কবীর হোসেন হাওলাদার।

১ দিন আগে

গ্ল্যামারাস লুকে ধরা দিলেন সুনেরাহ

গ্ল্যামারাস লুকে ধরা দিলেন সুনেরাহ


ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ও দক্ষ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বরাবরই তার ভিন্নধর্মী স্টাইল ও অভিনয়ের জন্য আলোচনায় থাকেন।সম্প্রতি আধুনিক শাড়ি ও ছিমছাম গ্ল্যামারাস লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ছবি প্রকাশ করে অনুরাগীদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনে নিজের এই সময়টাকে ‘সেলফ লাভ এরা’ বা আত্মপ্রেমের সময় হিসেবে অভিহিত করেছেন তিনি, যা তার আত্মবিশ্বাসী ও ইতিবাচক ব্যক্তিত্বের পরিচায়ক।অভিনয় ও ফ্যাশন দুটি জায়গাতেই নিজের স্বকীয়তা বজায় রেখে চলা সুনেরাহ বিনতে কামাল আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি নিজের একটি নতুন লুকের ছবি শেয়ার করে ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, সুনেরাহ পরেছেন অ্যাশ-পার্পল (ধূসর-বেগুনি) রঙের একটি অত্যন্ত আধুনিক ও জমকালো শাড়ি। এর সঙ্গে মানানসই ভারী পাথর ও চুমকির কাজ করা একটি হাই-নেক স্লিভলেস ব্লাউজে তাকে বেশ অভিজাত লাগছে। সাজসজ্জার অংশ হিসেবে কানে ঝুলন্ত পাথরের দুল, হাতে একটি ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ওয়েভি হেয়ারস্টাইলে তাকে স্নিগ্ধ ও গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন।ছবির ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ, জীবনের এই অধ্যায়ে তিনি নিজেকে সময় দেওয়া এবং নিজের যত্ন নেওয়াকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।প্রসঙ্গত, ২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয় করে ঢাকাই সিনেমা জগতে তুমুল পরিচিতি লাভ করেন সুনেরাহ বিনতে কামাল। অভিষেক ছবিতেই নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর একে একে ‘অন্তর্জাল’, ‘উৎসব’ এবং ‘দাগি’-এর মতো আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্রে কাজ করে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। রূপালী পর্দার বাইরেও তার ফ্যাশন সেন্স ও আত্মবিশ্বাসী উপস্থিতি সবসময়ই ভক্তদের মুগ্ধ করে আসছে।

৪ দিন আগে

২২৬ কোটি টাকার ঋণ, আবেগঘন বার্তা অনন্ত জলিলের

২২৬ কোটি টাকার ঋণ, আবেগঘন বার্তা অনন্ত জলিলের


গত কয়েকদিন অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ঋণগ্রস্ত হয়ে তিনি দেউলিয়ার পথে বলে অনেকে মন্তব্য করছেন। এর মধ্যে অভিনেতা ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।এবার সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দিয়েছেন অনন্ত জলিল।পোস্টের শুরুতে পবিত্র কোরআনের দুটি বাণী উল্লেখ করে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।সূরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ আয়াতটি তুলে ধরেন অনন্ত। এর অর্থ, `আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি।’ এরপর লেখেন, `হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ, `আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’এরপর তিনি লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’তবে শুধু শুভাকাঙ্ক্ষীদের নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে টিআরপি বা আলোচনায় আসার উদ্দেশ্যে তাকে নিয়ে কাজ করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অনন্ত লেখেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ।’এসব ব্যক্তির জন্যও আল্লাহর কাছে দোয়া চেয়ে অনন্ত লেখেন, ‘আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।’পোস্টের শেষাংশে ‘আমিন’ লিখে নিজের বক্তব্য শেষ করেন এই অভিনেতা।ঢাকায় সিনেমাতে অনন্ত জলিলের অভিষেক ছিল দারুণ চমক। বলা চলে, তার সিনেমা দিয়ে ঢালিউডে ডিজিটাল যাত্রা শুরু হয়েছিল। ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে দারুণ সাড়া ফেলেন তিনি। এই ছবিতে একই সঙ্গে নায়ক এবং প্রযোজকের ভূমিকায় দেখা যায় তাকে।এরপর একে ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘দ্য স্পিড’ ও ‘মোস্ট ওয়েলকাম’সহ অনেকগুলো বিগ বাজেটের সিনেমা উপহার দেন অনন্ত জলিল।

৫ দিন আগে

সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই

সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই


সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তার ভাতিজা সাকির হাসান জামী গণমাধ্যমকে জানান, সাহেদ আলী গত ২৪ অক্টোবর থেকে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে ভুগছিলেন তিনি। বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে সাহেদ আলীর দাফন সম্পন্ন হবে।শেখ সাহেদ গাছ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে গান করছিলেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিতি পান। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে রোকযানা, উপলব্ধি, ক্লাসরুমে বসে শেখা, উটপাখির ডিম, খোলা চুল ও প্রেম আসবেই। তার প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।অসুস্থতার কারণে আটকে যায় তার দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি ২৪টি নতুন গান প্রকাশের আয়োজন। ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের কথা ছিল এই শিল্পীর।

৫ দিন আগে

রহস্য-রোমাঞ্চ আর মনস্তাত্ত্বিক খুনের গল্পে জয়া আহসান

রহস্য-রোমাঞ্চ আর মনস্তাত্ত্বিক খুনের গল্পে জয়া আহসান

১২ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০১:৩০

নতুন অধ্যায় শুরু, বিয়ে করেছেন নীহা!

নতুন অধ্যায় শুরু, বিয়ে করেছেন নীহা!

৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৭:৩৮

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই রোমান্টিক মুডে ঐশ্বরিয়া ও অভিষেক

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই রোমান্টিক মুডে ঐশ্বরিয়া ও অভিষেক

৭ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৯:২২

পরীমণির সঙ্গে কী ঘটেছিল, জানালেন হেনস্তার শিকার সাংবাদিক

পরীমণির সঙ্গে কী ঘটেছিল, জানালেন হেনস্তার শিকার সাংবাদিক

৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:৫৩

আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে পরীমণি

আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে পরীমণি

৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৬:০১

পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:২২

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০১:২৮

তানিয়া বৃষ্টির আয়ু আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর, জানান চিকিৎসক

তানিয়া বৃষ্টির আয়ু আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর, জানান চিকিৎসক

১ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১২:০১

মামলা প্রত্যাহারে হুমকি, তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা

মামলা প্রত্যাহারে হুমকি, তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা

২৬ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৪৩:২০

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন ফারুকী

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন ফারুকী

২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৯:৫১

অস্কারের জন্য বাংলাদেশের চলচ্চিত্র নির্বাচনে অনিয়মের অভিযোগ

অস্কারের জন্য বাংলাদেশের চলচ্চিত্র নির্বাচনে অনিয়মের অভিযোগ

২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:৫৮:৫৮

1–15 / মোট 205টি সংবাদ | পৃষ্ঠা 1 / 14
শিরোনাম
অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি তরুণ ফাইয়াজের অনন্য সাফল্যগাথা নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার শূন্য পদ: শিক্ষামন্ত্রী বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংসদীয় সাব কমিটির বৈঠক প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রাজধানীর আরও ৫০ স্থানে বসানো হবে এআই সিগন্যাল : প্রধানমন্ত্রী বগুড়ায় মুরগির শেডে মিলল ১১ হাজার ৫০০ ট্যাপেন্টাডল, মা-ছেলে গ্রেপ্তার দেশের রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জোহানেসবার্গ টেস্ট: দেড়শ লিড নিয়ে থামল দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি তরুণ ফাইয়াজের অনন্য সাফল্যগাথা নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার শূন্য পদ: শিক্ষামন্ত্রী বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংসদীয় সাব কমিটির বৈঠক প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রাজধানীর আরও ৫০ স্থানে বসানো হবে এআই সিগন্যাল : প্রধানমন্ত্রী বগুড়ায় মুরগির শেডে মিলল ১১ হাজার ৫০০ ট্যাপেন্টাডল, মা-ছেলে গ্রেপ্তার দেশের রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জোহানেসবার্গ টেস্ট: দেড়শ লিড নিয়ে থামল দক্ষিণ আফ্রিকা