ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

বসুন্ধরা কনভেনশন সিটিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ইয়ার্ন ও ফেব্রিক প্রদর্শনী

বসুন্ধরা কনভেনশন সিটিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ইয়ার্ন ও ফেব্রিক প্রদর্শনী


রাজধানীতে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী '১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ শো ২০২৬' এবং 'বাংলাদেশ টেক্সকেম এক্সপো'। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড-এর উদ্যোগে আগামী ১৩ আগস্ট ২০২৬ থেকে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দেশের তৈরি পোশাক (আরএমজি) খাত সংশ্লিষ্টরা বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে সুতা, ফেব্রিক, এক্সেসরিজ ও টেক্সটাইল কেমিক্যাল সরাসরি সংগ্রহের সুযোগ পাবেন।প্রদর্শনীর এই সংস্করণে ১৫০টিরও বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক খাতের জন্য তাদের সর্বশেষ পণ্যের সংগ্রহ তুলে ধরবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম। এছাড়ও অনুষ্ঠানে খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন স্টেকহোল্ডার উপস্থিত থাকবেন।এই প্রদর্শনীর মূল লক্ষ্য তৈরি পোশাক প্রস্তুতকারক, রপ্তানিকারক, বায়িং হাউস ও ফেব্রিক প্রসেসরদের নিজ দেশেই বিদেশি সরবরাহকারীদের সাথে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করা।আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব টিপু সুলতান ভূঁইয়া বলেন, "পোশাক খাতের প্রবৃদ্ধি ও মানোন্নয়নে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ফেব্রিক সোর্সিং অত্যন্ত জরুরি। দেশীয় রপ্তানিকারকদের হাতের নাগালে আন্তর্জাতিক সরবরাহকারীদের পৌঁছে দেওয়াই আমাদের প্রদর্শনীর মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায়, ভারতের কেমেক্সসিল এর একটি বিশেষ প্যাভিলিয়নসহ 'বাংলাদেশ টেক্সকেম' শো-এর সাথে যৌথভাবে অনুষ্ঠিত আন্তর্জাতিক সুতা, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ শো-এর ১৩তম সংস্করণ এই উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে।"প্রদর্শনীতে ওভেন ও নিটেড পোশাকের রকমারি সুতা, ব্লেন্ডেড সুতা এবং হরেক রকমের ফ্যাব্রিক তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে উল ও স্যুট ফ্যাব্রিক, প্রিন্টেড ফ্যাব্রিক, স্পোর্টস ও হোম ফ্যাব্রিক। পাশাপাশি পোশাকের নানাবিধ এক্সেসরিজ এবং এমব্রয়ডারি ও হট স্ট্যাম্পিংয়ের মতো আধুনিক প্রসেসিং প্রযুক্তিও প্রদর্শিত হবে।এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড ২০০২ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করে আসছে। বৈশ্বিক প্রযুক্তি ও সরবরাহকারীদের স্থানীয় উৎপাদকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্প সম্ভাবনার কথা তুলে ধরে দেশে বিদেশি ব্যবসার নতুন দুয়ার উন্মোচনে তারা কাজ করছে।প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

১৪ ঘন্টা আগে

কমেছে সোনার দাম

কমেছে সোনার দাম


মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদহারের দিকে নজর থাকায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। এর আগে গত শুক্রবার সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল মূল্যবান এই ধাতুটির দাম।বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৮টায় স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে যায়। এতে প্রতি আউন্স ৪ হাজার ৩২২.২৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৩৮১.৬০ ডলারে।গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থান তথ্য প্রকাশের পর স্বর্ণের দাম ১৭ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। জুলাইয়ে মার্কিন অর্থনীতি অপ্রত্যাশিতভাবে কর্মসংস্থান হারিয়েছে। পাশাপাশি আগের দুই মাসের কর্মসংস্থান বৃদ্ধির হিসাবও বড় ধরনের সংশোধন করে কমানো হয়েছে।এতে সেপ্টেম্বরে ফেডের সুদহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারের প্রত্যাশাও বদলে গেছে। ১৫-১৬ সেপ্টেম্বরের ফেড বৈঠকে সুদহার বাড়ানোর সম্ভাবনা এখন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।সাধারণত সুদহার কমার সম্ভাবনা বাড়লে স্বর্ণের আকর্ষণ বাড়ে। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদহার কমলে সুদ-আয়কারী সম্পদের তুলনায় স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয়ও কমে যায়।কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, গত সপ্তাহে দুর্বল মার্কিন কর্মসংস্থান তথ্যের প্রভাবে স্বর্ণের দাম শক্তিশালীভাবে বাড়ার পর এখন কিছুটা মুনাফা তুলে নেওয়া হচ্ছে। তবে এটি বাজারের বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নয়। তার মতে, কাছাকাছি সময়ে স্বর্ণের দাম ৪ হাজার ৩০০ ডলারের ওপরে শক্ত অবস্থানে থাকতে পারে।চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্যের মধ্যে বুধবার ভোক্তা মূল্যসূচক এবং বৃহস্পতিবার উৎপাদক মূল্যসূচক প্রকাশিত হবে। মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে দুর্বল হলে ফেডের সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনা বাড়তে পারে, যা স্বর্ণের দাম আরও বাড়ার পথ তৈরি করতে পারে।তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিও স্বর্ণের বাজারে বড় প্রভাব ফেলতে পারে। ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে তারা একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে তেহরান বলেছে, কৌশলগত এই জলপথ পুনরায় খুলে দিতে হলে যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।এদিকে সোমবার স্পট রুপার দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩.৪৫ ডলার, প্লাটিনাম ০.১ শতাংশ কমে ১ হাজার ৭৪২.৫০ ডলার এবং প্যালাডিয়াম ১.১ শতাংশ কমে ১ হাজার ৩৬২.৯৭ ডলারে নেমেছে।

২৩ ঘন্টা আগে

বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম


এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। ইরান ও ওমানের মধ্যে আলোচনার পর হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা ০ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে।এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় দুই ধরনের তেলের দামই ৭ শতাংশের বেশি কমেছিল। ধারণা করা হচ্ছিল, ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হতে যাচ্ছে, যার ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথটি আবার চালু হতে পারে।বিশ্বের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহণ হত।এদিকে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রকে এখনও কয়েকটি শর্ত পূরণ করতে হবে। ফলে হরমুজ প্রণালি কবে খুলবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

১ দিন আগে

বাণিজ্য বিশ্লেষণ ও নীতি প্রণয়নে এআই ব্যবহারে ৫ দিনের প্রশিক্ষণ শুরু

বাণিজ্য বিশ্লেষণ ও নীতি প্রণয়নে এআই ব্যবহারে ৫ দিনের প্রশিক্ষণ শুরু


বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণ, নীতি প্রণয়ন এবং সরকারি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার শেখাতে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (৯ আগস্ট) শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ১৩ আগস্ট পর্যন্ত। প্রথম ব্যাচে মন্ত্রণালয়ের ৩০ কর্মকর্তা অংশ নিচ্ছেন।ইউকে ইন্টারন্যাশনাল, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। রোববার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারি কাজে এআইয়ের ব্যবহার প্রশাসনিক কার্যক্রমকে আরও দ্রুত, দক্ষ ও তথ্যনির্ভর করতে পারে। আমদানি-রফতানি তথ্য বিশ্লেষণ, বাজার পরিস্থিতি ও পণ্যের চাহিদা-দর পর্যবেক্ষণ এবং বাণিজ্যনীতির সম্ভাব্য প্রভাব বিশ্লেষণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তিনি বলেন, এআইয়ের সহায়তায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আরও কার্যকর সেবা দেওয়া সম্ভব। তবে এআই ব্যবহারের ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, স্বচ্ছতা এবং মানবিক তদারকি নিশ্চিত করতে হবে।প্রশিক্ষণে জেনারেটিভ এআইয়ের মৌলিক ধারণা ও বাণিজ্যে এর ব্যবহার, সরকারি নথি সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণ এবং প্রম্পট তৈরির কৌশল শেখানো হবে। পাশাপাশি চিঠি, স্মারক, বক্তৃতা ও সংবাদ বিজ্ঞপ্তি তৈরিতেও এআইয়ের ব্যবহারিক প্রয়োগ দেখানো হবে।এ ছাড়া আমদানি-রফতানি তথ্য ও বাজারদর বিশ্লেষণ, সরবরাহব্যবস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) বিশ্লেষণে এআইয়ের ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।প্রশিক্ষণের বিভিন্ন পর্বে বৈশ্বিক বাণিজ্যনীতি, নীতি প্রণয়ন ও ই-গভর্নেন্সে এআইয়ের কৌশলগত ব্যবহার নিয়েও আলোচনা হবে। শেষ দিনে অংশগ্রহণকারীদের প্রকল্প উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে।ইউএনডিপির অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এআইভিত্তিক দক্ষতা বাড়ানো এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়নে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১ দিন আগে

প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সিরামিক শিল্পের সহযোগিতার আহ্বান

প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সিরামিক শিল্পের সহযোগিতার আহ্বান

৮ আগস্ট ২০২৬ রাত ০৭:২৯:৪৫

বেড়েছে সোনার দাম, ভরি ৪ হাজার ৩৭৪ টাকা

বেড়েছে সোনার দাম, ভরি ৪ হাজার ৩৭৪ টাকা

৮ আগস্ট ২০২৬ সকাল ১০:৪৪:২৬

কমলো সোনার দাম

কমলো সোনার দাম

৭ আগস্ট ২০২৬ সকাল ১০:৪০:২৭

দেশজুড়ে কেনাকাটায় চমকপ্রদ অফার: দারাজ নিয়ে এলো ৮.৮ গ্রেট ৮ সেল

দেশজুড়ে কেনাকাটায় চমকপ্রদ অফার: দারাজ নিয়ে এলো ৮.৮ গ্রেট ৮ সেল

৬ আগস্ট ২০২৬ রাত ০৮:১৬:২৮

৯ হাজার ৮৫৬ টাকা বড়িতে বাড়লো সোনার দাম

৯ হাজার ৮৫৬ টাকা বড়িতে বাড়লো সোনার দাম

৬ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৮:৪৩

বিশ্ববাজারে সোনার দাম আরও বাড়ল

বিশ্ববাজারে সোনার দাম আরও বাড়ল

৪ আগস্ট ২০২৬ সকাল ১০:২২:০৫

অর্থবছরের প্রথম মাসে কমলো পোশাক রপ্তানি

অর্থবছরের প্রথম মাসে কমলো পোশাক রপ্তানি

৩ আগস্ট ২০২৬ রাত ০৯:২১:৪৩

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

২ আগস্ট ২০২৬ রাত ০৬:৪৯:২৭

বিনিয়োগ বাড়াতে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিনিয়োগ বাড়াতে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:২৭:১৬

দেশে সোনার দাম বেড়েছে ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশে সোনার দাম বেড়েছে ভরিতে ২ হাজার ২১৬ টাকা

৩১ জুলাই ২০২৬ সকাল ১১:৩০:৪৩

দেশের বাজারে সোনার দাম ফের কমেছে

দেশের বাজারে সোনার দাম ফের কমেছে

২৮ জুলাই ২০২৬ সকাল ১১:১৩:৪৬

1–15 / মোট 309টি সংবাদ | পৃষ্ঠা 1 / 21
শিরোনাম
এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত আবারও বাড়লো সোনার দাম নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১ ভালোবাসা ও সঠিক শিক্ষায় গড়ে উঠুক নতুন প্রজন্ম: সুলতানা জেসমিন এমপি রাতে নেশা করে দিনে ঘুমিয়ে থাকেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ভাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ মোংলায় স্কুলের মাঠে রাতের আঁধারে মাটি কেটে ড্রেন, ক্ষুব্ধ শিক্ষক-এলাকাবাসী সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করেছিল: প্রধানমন্ত্রী এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত আবারও বাড়লো সোনার দাম নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১ ভালোবাসা ও সঠিক শিক্ষায় গড়ে উঠুক নতুন প্রজন্ম: সুলতানা জেসমিন এমপি রাতে নেশা করে দিনে ঘুমিয়ে থাকেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ভাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ মোংলায় স্কুলের মাঠে রাতের আঁধারে মাটি কেটে ড্রেন, ক্ষুব্ধ শিক্ষক-এলাকাবাসী সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করেছিল: প্রধানমন্ত্রী