ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

ভালোবাসা ও সঠিক শিক্ষায় গড়ে উঠুক নতুন প্রজন্ম: সুলতানা জেসমিন এমপি

ভালোবাসা ও সঠিক শিক্ষায় গড়ে উঠুক নতুন প্রজন্ম: সুলতানা জেসমিন এমপি


বাচ্চাদের ভালোবাসায় বড় করলে তারা ভালোবাসাই শিখবে, আর রুক্ষ পরিবেশ দিলে তারা রুক্ষ হয়ে উঠবে। শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় নতুন প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই।আজ সোমবার (১০ আগস্ট) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত "মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অংশীজনদের সমন্বয়ে মতবিনিময় সভা" অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।জুঁই বলেন, আমাদের বাচ্চাদের যে শিক্ষা দিয়ে বড় করব, পরবর্তীতে তারা সেই ধরনের আচরণ করবে। আমরা যদি বাচ্চাদের রুক্ষভাবে বড় করি তাহলে তারা রুক্ষ হবে, আর যদি ভালোবাসা দিয়ে বড় করি তবে ভালোবাসায়ই বড় হবে। শিক্ষকরা হচ্ছেন সমাজের আলো, আপনারা চাইলে যে কাউকে পরিবর্তন করতে পারেন যার প্রমাণ আমি নিজে। আপনারা সঠিক কাজটি করুন, স্বাধীনতার অপব্যবহার করবেন না। প্রতিষ্ঠানের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে আপনারা যেকোনো রাজনৈতিক দলের প্রভাব বিস্তার থেকে বেরিয়ে আসুন।নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার সুমন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, থানা তদন্ত কর্মকর্তা আব্দুল হালিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।নারী সংসদ সদস্য আরো বলেন, প্রযুক্তির অপব্যবহারের ফলে সৃষ্ট সামাজিক অবক্ষয় মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। মাদক ও ইভটিজিংসহ নানা অপরাধে জড়িত শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের অভিভাবকদের সরাসরি জানানোর নির্দেশ দেন। তিনি বলেন, কোনো বাবা-মা চান না তাঁদের সন্তান বিপথগামী হোক; সঠিক তথ্যের অভাবে অনেক সময় পরিবার ব্যবস্থা নিতে পারে না। তথ্য জানার পরও পরিবার ফেরাতে না পারলে সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করার কথা বলেন।এসময় তিনি শিক্ষার মানোন্নয়নে করণীয় শিক্ষার্থীদের মেধা ও চরিত্র গঠনে কয়েকটি বাস্তবমুখী পরামর্শ দেন যেমন, সামাজিক কাজে অংশগ্রহণ শিক্ষার্থীদের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডে যুক্ত করা। বিতর্ক প্রতিযোগিতা যুক্তিবোধ জাগ্রত করতে শ্রেণিকক্ষে নিয়মিত বিতর্কের আয়োজন করা। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ছোট ছোট পরীক্ষণ ও বিষয়ের মাধ্যমে ল্যাবমুখী করা।প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ও সরকারি সহযোগিতা নিজের অভিজ্ঞতা তুলে ধরে এমপি বলেন, আমিও প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছি, তাই প্রান্তিক জনগোষ্ঠীর নানা অসুবিধার কথা আমার অজানা নয়। শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে সরকার থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু কথা দিতে হবে সরকারি সেই সহযোগিতার সঠিক ব্যবহার করতে হবে।সভায় উপস্থিত অংশীজনরা নাজিরপুরের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

১২ ঘন্টা আগে

রাতে নেশা করে দিনে ঘুমিয়ে থাকেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার

রাতে নেশা করে দিনে ঘুমিয়ে থাকেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার


পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কৌশিকের বিরুদ্ধে দায়িত্ব পালন না করার গুরুত্বর অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আরো অভিযোগ, তিনি রাতের বেলায় মাদকসেবন করেন আর দিনে ডিউটি না করে কোয়ার্টারে ঘুমিয়ে থাকেন। নামপ্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ডা. কৌশিক পাবনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে ৪২ তম বিসিএস(স্বাস্থ্য)পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। পরে ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর আবাসিক মেডিকেল অফিসার হিসেবে পদন্নোতি পান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ পদ আবাসিক মেডিকেল অফিসার। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং হাসপাতালের ওয়ার্ড ও কেবিনের সার্বিক চিকিৎসাকাজ তদারকিসহ প্রশাসনিক কাজ করা একজন আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব। কিন্তু ওই চিকিৎসক দীর্ঘদিন ধরে কোনো দায়িত্ব পালন করেন না। জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসারদের দিয়ে তার সব কাজ করানো হয়। এ কারণে অন্য চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে । তার বিরুদ্ধে আরো অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নেশায় আসক্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে রাত জেগে বিভিন্ন ধরনের নেশা করেন। আর দিনের বেলায় দুপুর ১২/১ পর্যন্ত ঘুমিয়ে কাটান। পরে ইচ্ছে মতো সময়ে হাসপাতালে গিয়ে হাজিরা দিয়ে কাগজপত্রে স্বাক্ষর করেন। আর হাসপাতালের একাধিক ওয়ার্ডবয় ওই চিকিৎসককে মাদক সরবরাহ করে আসছে।এ বিষয়ে অভিযুক্ত ডা. কৌশিকের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আপনাকে কে বলেছে তা আমি জানি না। তবে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা স্বাস্থ্য কর্মকর্তাকে বলেন। আমি কিছু বলতে পারবো না।তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম এ বিষয়ে কোনো বক্তব্য দিতে তিনি রাজি হননি। পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জেনে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

১২ ঘন্টা আগে

ভাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ভাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১


ফরিদপুরের ভাঙ্গায় মহিলা মাদ্রাসার শিক্ষার্থীকে বিরক্ত করার প্রতিবাদে দুই পক্ষের সংঘর্ষে সানি ব্যাপারী (২০) নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ১২ জন।সোমবার (১০ আগস্ট) দুপুরে ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত কৈডুবী সদরদী গ্রামের আতিয়ার ব্যাপারীর ছেলে সানি ব্যাপারী(২০)। আহতরা হলেন , সবুজ ব্যাপারী, মনির ব্যাপারী, আরাফাত হোসেন, শাবানা বেগম, আতিয়ার ব্যাপারী। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।গ্রামবাসী সুত্রে জানা যায় , হযরত ফাতেমাতুজ যহুরা (রাযিঃ) মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের বেশ কিছু দিন ধরে যাতায়াত করার সময় বিরক্ত করতেছিল একই এলাকার বশার মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর। আজ সকালে সোমবার এর প্রতিবাদ করে মাদ্রাসার মোহতামিম মুফতি মনির ব্যাপারী। এই ঘটনার সুত্র ধরে ঐ গ্রামের লোকজন বশার মাতুব্বর, বাক্কার মাতুব্বর, আলমগীর মাতুব্বর, হাসান মাতুব্বর, জাহাঙ্গীর মাতুব্বরের সাথে এবং মাদ্রাসার মোহতামিম মুফতি মনির ব্যাপারী, সবুজ ব্যাপারী, পলাশ ব্যাপারী ও আতিয়ার ব্যাপারীর পক্ষের লোকজনের সঙ্গে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে এবং আতিয়ার ব্যাপারীর ছেলে সানি ব্যাপারী(২০) কে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এলাকা থমথমে ভাব বিরাজ করছে।ঘটনার প্রত্যক্ষদর্শী আছমত মাতুব্বর জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে আজ দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। সে সময় আমি উভয় পক্ষকে শান্ত করে যার যার বাড়িতে ফিরিয়ে দেই। এর ঘন্টাব্যাপী পর উভয় পক্ষের মধ্যে পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২ ঘন্টা আগে

মোংলায় স্কুলের মাঠে রাতের আঁধারে মাটি কেটে ড্রেন, ক্ষুব্ধ শিক্ষক-এলাকাবাসী

মোংলায় স্কুলের মাঠে রাতের আঁধারে মাটি কেটে ড্রেন, ক্ষুব্ধ শিক্ষক-এলাকাবাসী


বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়বুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে রাতের আঁধারে মাটি কেটে ড্রেন তৈরির অভিযোগ উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি বা অবগত না করেই মাঠের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত করে মাটি কাটার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে রাতের আঁধারে মাঠের বিভিন্ন অংশে মাটি কেটে ড্রেন তৈরি করা হয়েছে। এতে মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয়ভাবে প্রভাবশালী একটি মহলের সম্পৃক্ততায় পানি নিষ্কাশনের কথা বলে বিদ্যালয়ের মাঠের মাটি কাটা হয়েছে। তবে মাটি কাটার কাজ করা লাভলী মজুমদারের দাবি, বৃষ্টির পানিতে তার বাড়িঘর ও গাছপালা তলিয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের জন্য তিনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র নাথ মৃধার সঙ্গে কথা বলেছিলেন। তার দেবর সুব্রত মজুমদারও এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন।লাভলী মজুমদার বলেন, আমার বাড়িঘর, গাছপালা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। পানি সরানোর জন্য প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেই মাঠের ভেতর দিয়ে পাইপ নেওয়ার ব্যবস্থা করতে কাজ শুরু করি। এ জন্য নিজের ২০ হাজার টাকা খরচ করে পাইপ কিনেছি। দুই দিন কাজ করার পর প্রধান শিক্ষক কাজ বন্ধ করে দেন।তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বুড়বুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র নাথ মৃধা।তিনি বলেন, যারা বলছেন আমি অনুমতি দিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সুব্রত বাবু আমাকে ফোন করে তাদের বাড়ির পানি সরানোর জন্য মাঠ দিয়ে পাইপ নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু স্কুলে এসে দেখি, মাঠের ভেতর থেকে চার-পাঁচ হাতের ড্রেন কেটে নেওয়া হচ্ছে। পরে ম্যানেজিং কমিটিকে জানিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়েছে। কমিটির সিদ্ধান্ত ছাড়া মাঠে কোনো কাজ করতে দেওয়া হবে না।বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলেখা খানম বলেন, সকালে স্কুলে এসে দেখি খেলার মাঠটি খনন করা হয়েছে। আমার কাছ থেকে কেউ কোনো অনুমতি নেয়নি। কারা কাজটি করেছে, তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল বাদশা বলেন, স্কুল বন্ধ থাকার সুযোগে মাঠে বড় বড় গর্ত করে মাটি কাটা হয়েছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যারা এ কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।স্থানীয় বাসিন্দা পুলক মন্ডল বলেন, যারা মাঠের মাটি কেটেছেন, তাদের বিচার চাই। এভাবে মাটি কাটার কারণে বাচ্চাদের খেলাধুলা বন্ধ হয়ে যাবে। প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বসহকারে দেখার দাবি জানাচ্ছি।এ বিষয়ে মোংলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস বলেন, বিষয়টি প্রথম আপনাদের কাছ থেকেই জানতে পেরেছি। ভিডিও ও তথ্য দেখে মনে হয়েছে, এভাবে কাজ করার সুযোগ নেই। প্রধান শিক্ষককে ইউএনও ও চেয়ারম্যান বরাবর অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এভাবে মাটি কাটার অনুমতি দেওয়ার ক্ষমতা প্রধান শিক্ষক বা শিক্ষা কর্মকর্তার নেই। রাতের আঁধারে কারা কাজটি করেছে, তা খুঁজে বের করা হবে।মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি বলেন, বিদ্যালয়ের খেলার মাঠে মাটি কাটার অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এখন মূল প্রশ্ন-বিদ্যালয়ের মাঠের ভেতর দিয়ে ড্রেন করার অনুমতি আসলে কে দিয়েছিল? লাভলী মজুমদারের দাবি, পানি নিষ্কাশনের জন্য প্রধান শিক্ষকের সম্মতি পেয়েই তিনি কাজ শুরু করেছিলেন। অন্যদিকে প্রধান শিক্ষক বলছেন, তিনি এভাবে মাঠ কাটার কোনো অনুমতি দেননি।শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর দাবি, পানি নিষ্কাশনের প্রয়োজন থাকলেও বিদ্যালয়ের খেলার মাঠ ক্ষতিগ্রস্ত করে কোনো কাজ করার সুযোগ নেই। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত ক্ষতিগ্রস্ত মাঠ সংস্কার করে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে দিতে হবে।

১৪ ঘন্টা আগে

শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল

শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল

১০ আগস্ট ২০২৬ রাত ০৬:৩৫:৪৮

এসএসসির ফলে রাজশাহী বোর্ডে সাফল্যের শীর্ষে বগুড়া

এসএসসির ফলে রাজশাহী বোর্ডে সাফল্যের শীর্ষে বগুড়া

১০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২৫:৩৯

জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

১০ আগস্ট ২০২৬ দুপুর ০১:০৩:২০

সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত, সবার বাড়ি নওগাঁ

সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত, সবার বাড়ি নওগাঁ

১০ আগস্ট ২০২৬ রাত ১২:৪৪:১৪

রামপালে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রামপালে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

৯ আগস্ট ২০২৬ রাত ১১:০১:০১

নবীনগরে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গ্রেপ্তার

নবীনগরে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন গ্রেপ্তার

৯ আগস্ট ২০২৬ রাত ১০:৫০:৩২

তিলে তিলে জমানো ২ লাখ টাকা উইপোকার পেটে, সর্বস্ব হারিয়ে দিশেহারা বৃদ্ধ দম্পতি

তিলে তিলে জমানো ২ লাখ টাকা উইপোকার পেটে, সর্বস্ব হারিয়ে দিশেহারা বৃদ্ধ দম্পতি

৯ আগস্ট ২০২৬ রাত ০৯:০১:৪৫

ইলিশ মাছ ধরতেও বিএনপির নেতাকে দিতে হবে চাঁদা

ইলিশ মাছ ধরতেও বিএনপির নেতাকে দিতে হবে চাঁদা

৯ আগস্ট ২০২৬ রাত ০৮:৫৩:২৭

মাদারীপুরে গ্যারেজে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু

মাদারীপুরে গ্যারেজে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু

৯ আগস্ট ২০২৬ রাত ০৭:৪৬:৪৫

কসবার ইউএনওসহ ৮৩ কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

কসবার ইউএনওসহ ৮৩ কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

৯ আগস্ট ২০২৬ রাত ০৭:৩৭:১৭

প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস চালু

প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস চালু

৯ আগস্ট ২০২৬ রাত ০৭:৩৫:৪৯

1–15 / মোট 2176টি সংবাদ | পৃষ্ঠা 1 / 146
শিরোনাম
লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত আবারও বাড়লো সোনার দাম নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১ ভালোবাসা ও সঠিক শিক্ষায় গড়ে উঠুক নতুন প্রজন্ম: সুলতানা জেসমিন এমপি রাতে নেশা করে দিনে ঘুমিয়ে থাকেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ভাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ মোংলায় স্কুলের মাঠে রাতের আঁধারে মাটি কেটে ড্রেন, ক্ষুব্ধ শিক্ষক-এলাকাবাসী সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে আগুন এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত আবারও বাড়লো সোনার দাম নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১ ভালোবাসা ও সঠিক শিক্ষায় গড়ে উঠুক নতুন প্রজন্ম: সুলতানা জেসমিন এমপি রাতে নেশা করে দিনে ঘুমিয়ে থাকেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ভাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ মোংলায় স্কুলের মাঠে রাতের আঁধারে মাটি কেটে ড্রেন, ক্ষুব্ধ শিক্ষক-এলাকাবাসী সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন