ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

বগুড়ার ছাত্রলীগ নেতা রঞ্জুর নেতৃত্বে মশাল মিছিলের ভিডিও ভাইরাল, স্থান নিয়ে ধোঁয়াশা

বগুড়ার ছাত্রলীগ নেতা রঞ্জুর নেতৃত্বে মশাল মিছিলের ভিডিও ভাইরাল, স্থান নিয়ে ধোঁয়াশা


বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুর নেতৃত্বে রাতের আঁধারে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আগামী ১৯ নভেম্বরের কথিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে এ মিছিল করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে মিছিলটি শাজাহানপুর উপজেলায় অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে একদল নেতাকর্মী হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন। মিছিলের সামনের সারিতে শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুকে নেতৃত্ব দিতে দেখা যায়।মিছিলকারীদের স্লোগানে শাজাহানপুর উপজেলার নাম উল্লেখ থাকলেও ভিডিওর দৃশ্যপট দেখে মিছিলটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে ধোঁয়াশা।এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাকিবুল ইসলাম রঞ্জুকে দেখা গেছে। তবে মিছিলটি শাজাহানপুর উপজেলা এলাকায় হয়নি। ভিডিওতে দৃশ্যমান সড়কটি এ উপজেলার কোনো সড়ক নয়। ধারণা করা হচ্ছে, উপজেলার বাইরে অন্য কোনো এলাকায় মিছিলটি হয়েছে।ওসি আরও জানান, রাতের অন্ধকারে ধারণ করা ভিডিও দেখে সড়কটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব না হলেও মিছিলটি শাজাহানপুরের বাইরে হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।উল্লেখ্য, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে রাতের আঁধারে মশাল মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

৩ ঘন্টা আগে

টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গীর গাজীপুরায় হোপলোন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও বড়বাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন। এরপর তারা টঙ্গীর গাজীপুরা এলাকায় হোপলোন গার্মেন্টসের সামনে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্য সংঘর্ষ বাঁধে। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পাল্টা কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ফলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, শ্রমিকরা আমাদের ওপর আক্রমণ করলে আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিই।পুলিশের অভিযোগ, শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ যোগ দিয়েছে। এ ঘটনার পর হোপলোন গার্মেন্টস, স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড, মাসকো কটন ও টিজে সোয়েটারসহ গাজীপুরে এলাকার আশেপাশে অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।এদিকে চলমান শ্রমিক আন্দোলনে সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষ হলে হারিকেন এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। অবরোধের কারণে ঢাকার আব্দুল্লাহপুর থেকে টঙ্গী ও গাজীপুর পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, আমাদের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ ঢুকে গেছে।

৪ ঘন্টা আগে

পীরগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

পীরগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ


কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ন উপজেলা কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী করা হয়।বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) এম এম ইশফাকুল কবীর,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, যুগ্ন সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আয়েশা আক্তার, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, অতিরিক্ত কৃষি অফিসার লতিফুল হাসানসহ আরো অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩ হাজার ৩ শত কৃষকদের মাঝে ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়।

৫ ঘন্টা আগে

ধুনটে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

ধুনটে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার


বগুড়ার ধুনট উপজেলায় রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম ও মসুর ডালের উৎপাদন বাড়াতে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধুনটের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম। অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা নূর নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।এ সময় বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ৪ হাজার ৮৫০ জন কৃষক সরিষা, ১০০ জন চিনাবাদাম এবং ৫০ জন মসুর চাষের জন্য বীজ ও সার পাচ্ছেন।এর মধ্যে প্রত্যেক সরিষাচাষিকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। চিনাবাদামচাষিরা পাচ্ছেন ১০ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। আর প্রত্যেক মসুরচাষিকে দেওয়া হচ্ছে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার এবং কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি দেশে ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের উৎপাদন বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।

৫ ঘন্টা আগে

গঙ্গাচড়ায় আওয়ামী লীগের দুই ওয়ার্ড সাধারণ সম্পাদক গ্রেপ্তার

গঙ্গাচড়ায় আওয়ামী লীগের দুই ওয়ার্ড সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১৮ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২২:৪৪

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৭:৪৬

গাজীপুর শিল্প অঞ্চলে নিরাপত্তায় ৩৯ প্লাটুন বিজিবি,আনসার ও এসআরবি মোতায়েন

গাজীপুর শিল্প অঞ্চলে নিরাপত্তায় ৩৯ প্লাটুন বিজিবি,আনসার ও এসআরবি মোতায়েন

১৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৩৫

উত্তাল গাজীপুর, মহাসড়কে অবরোধ-গাড়িতে আগুন

উত্তাল গাজীপুর, মহাসড়কে অবরোধ-গাড়িতে আগুন

১৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৭:১৭

শেখ হাসিনা ভারতের কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নরসিংদীতে ভিপি নাসির

শেখ হাসিনা ভারতের কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নরসিংদীতে ভিপি নাসির

১৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:০২

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে আগুন

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে আগুন

১৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২২:২৭

গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

১৭ নভেম্বর ২০২৬ রাত ১১:০৬:২৯

টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৭ নভেম্বর ২০২৬ রাত ১০:২৯:১০

নরসিংদীতে ইউপি সদস্য সেলিনার মানবিকতায় পরিবারের কাছে ফিরল হারানো শিশু

নরসিংদীতে ইউপি সদস্য সেলিনার মানবিকতায় পরিবারের কাছে ফিরল হারানো শিশু

১৭ নভেম্বর ২০২৬ রাত ১০:১২:৩৪

পীরগঞ্জে কুখ্যাত মাদক সম্রাট ইমাম হোসেন ও সহযোগী আটক, কারাদণ্ড

পীরগঞ্জে কুখ্যাত মাদক সম্রাট ইমাম হোসেন ও সহযোগী আটক, কারাদণ্ড

১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৩:৪৬

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:২৪:১৭

1–15 / মোট 3097টি সংবাদ | পৃষ্ঠা 1 / 207
শিরোনাম
অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি তরুণ ফাইয়াজের অনন্য সাফল্যগাথা নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার শূন্য পদ: শিক্ষামন্ত্রী বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংসদীয় সাব কমিটির বৈঠক প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রাজধানীর আরও ৫০ স্থানে বসানো হবে এআই সিগন্যাল : প্রধানমন্ত্রী বগুড়ায় মুরগির শেডে মিলল ১১ হাজার ৫০০ ট্যাপেন্টাডল, মা-ছেলে গ্রেপ্তার দেশের রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি তরুণ ফাইয়াজের অনন্য সাফল্যগাথা নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার শূন্য পদ: শিক্ষামন্ত্রী বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংসদীয় সাব কমিটির বৈঠক প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রাজধানীর আরও ৫০ স্থানে বসানো হবে এআই সিগন্যাল : প্রধানমন্ত্রী বগুড়ায় মুরগির শেডে মিলল ১১ হাজার ৫০০ ট্যাপেন্টাডল, মা-ছেলে গ্রেপ্তার দেশের রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের