ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

চ্যাম্পিয়ন্স লিগ: মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুর, পিএসজি ও আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগ: মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুর, পিএসজি ও আর্সেনাল


চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচডেতে মাঠে নামছে ইউরোপের চার বড় নাম—বার্সেলোনা, লিভারপুল, পিএসজি ও আর্সেনাল। বাংলাদেশ সময় অনুযায়ী চার ম্যাচের মধ্যে বার্সেলোনার ম্যাচটি শুরু হবে রাত ১০টা ৪৫ মিনিটে, আর বাকি তিনটি ম্যাচের পর্দা উঠবে বুধবার দিবাগত রাত (বৃহস্পতিবার) রাত ১টায়।বার্সেলোনা বনাম ফেইনুর্ড — ম্যাচটি হবে বার্সেলোনার স্পটিফাই ক্যাম্প ন্যুতে। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর ঘরের মাঠে শুরু করবে বার্সা। লিভারপুল বনাম আতলেতিকো মাদ্রিদ — ম্যাচটি হবে লিভারপুলের অ্যানফিল্ডে। সমর্থনের বিচারে এগিয়ে থাকলেও শক্তিমত্তায় সমানে সমান লড়বে আতলেতিকো। পিএসজি বনাম স্লোভান ব্রাতিস্লাভা — পিএসজি নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে খেলবে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির শিরোপা ধরে রাখার অভিযান শুরু হচ্ছে এই ম্যাচ দিয়ে।নাপোলি বনাম আর্সেনাল — ম্যাচের ভেন্যু নাপোলির স্টাদিও দিয়েগো আরমান্দো মারাদোনা। সফরকারী হিসেবে গেলেও বেশ শক্তিশালী দল নিয়েই মাঠে নামছ গানার্সরা। বার্সেলোনা ও পিএসজি ঘরের মাঠে ফেভারিট হিসেবেই শুরু করছে। দল ও শক্তিমত্তার বিচারে বিনা হোঁচটেই তাদের জয়ের সম্ভাবনা বেশি। তারপরও বড় মঞ্চে বেশ সতর্ক এই দুই জায়ান্ট। অন্যদিকে লিভারপুল-আতলেতিকো এবং নাপোলি-আর্সেনালের লড়াই দুটোই হতে পারে এই রাতের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ।তবে এই চারটি ম্যাচ বাদেও আরও দুইটি ম্যাচ এই রাতেই মাঠে গড়াচ্ছে। সেগুলো হলো: স্টুটগার্ড-ভাইকিং (রাত ১০.৪৫টায়) ও স্পোর্টিং-গালাতেসারে (রাত ১টায়)।

৫ দিন আগে

চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা


দুর্দান্ত জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৫ সেপ্টেম্বর) চীনে হকিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। পুরো ম্যাচ জুড়েই ছিল বাংলাদেশি মেয়েদের একচেটিয়া আধিপত্য।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশ। দলের হয়ে প্রথম গোল করেন কনা আক্তার। কনার পর প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করেন ইমা এবং আইরিন আক্তার রিয়া। তারা দুজনেই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে জোড়া গোল করেন।চতুর্থ কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। এ সময় দলের পক্ষে হাল ধরেন অধিনায়ক সারিকা রিমন। তিনি চমৎকার দক্ষতায় পরপর আরও দুটি গোল করেন। অধিনায়কের এই জোড়া গোলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়।কনার প্রথম গোল, এরপর ইমা ও রিয়ার জোড়া গোল এবং শেষ কোয়ার্টারে অধিনায়ক সারিকা রিমনের জোড়া গোলের ওপর ভর করে ৭-০ ব্যবধানের এই বিশাল জয় পায় বাংলাদেশ।টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া। এ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। হংকং চায়নার বিপক্ষে ২-০ গোলে হেরে শুরু করেছে পাকিস্তান।

১ সপ্তাহ আগে

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি


প্রথম শ্রেণির ক্রিকেটে বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি (৩০০*) হাঁকিয়েছেন তাওহীদ হৃদয়। ৪৫০ বলের এক মহাকাব্যিক ও ধৈর্যশীল ইনিংস খেলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের নামটি স্বর্ণাক্ষরে খোদাই করে নেন তিনি।বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চোখধাঁধানো ব্যাটিং প্রদর্শনীতে ট্রিপল সেঞ্চুরির মহাকাব্যিক ল্যান্ডমার্ক স্পর্শ করেন এ ব্যাটার।অবশ্য যে মাঠে ত্রিশতক হাঁকিয়েছেন হৃদয়, এই মাঠ বাংলাদেশিদের কাছে এক অনন্য ভেন্যু। ২০২০ সালে এখানেই আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ছয় বছর পর এই ঐতিহাসিক মাঠেই বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম ব্যাটার হিসেবে ৩০০ রানের অলৌকিক ইতিহাস লিখলেন বগুড়ার এ ব্যাটার।এই অবিস্মরণীয় ইনিংসের পথচলায় তিনি বাংলাদেশ ‘এ’ দলের ২৩ বছর আগের একটি ঐতিহাসিক রেকর্ডও নিজের নামে করে নিয়েছেন হৃদয়। ২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ২১৮ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন, যা এত দিন পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল। ম্যাচের প্রথম দিনে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় দিনের প্রথম সেশনেই শাহরিয়ার বিদ্যুৎকে টপকে শীর্ষস্থান দখল করেন তিনি।বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার ঘটনা এটি কেবল তৃতীয়। এর আগে ঘরোয়া ক্রিকেটে তামিম ইকবাল জাতীয় ক্রিকেট লিগে (বিসিএল) ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এবং ২০০৬-০৭ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন রাকিবুল হাসান।তবে তামিম ও রাকিবুল— দুজনের রেকর্ডই ছিল দেশের মাটিতে ঘরোয়া প্রতিপক্ষের বিপক্ষে, যেখানে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি বিদেশের মাটিতে।

১ সপ্তাহ আগে

অবসরের চিঠিতে মেসির ম্যাজিক হ্যারি পটার!

অবসরের চিঠিতে মেসির ম্যাজিক হ্যারি পটার!


আর্জেন্টিনার জার্সিতে ২০ বছরেরও বেশি সময়ের লম্বা পথচলার ইতি টানলেন লিওনেল মেসি। তবে তার এই বিদায় কোনো সাধারণ ঘটনার মতো ছিল না। তিনি যেন এক সুন্দর রূপকথা তৈরি করে বিদায় নিলেন। নিজের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে বানানো একটি আবেগঘন ভিডিও এবং হাতে লেখা একটি তিন পৃষ্ঠার চিঠিতে ইতি টানলেন এই সোনালী অধ্যায়ের।মেসির অবসরের খবরের চেয়েও মেসির চিঠির সঙ্গে পোস্ট করা ছবিটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে। যেই ছবির প্রতিটি উপাদানের ভেতরেই লুকিয়ে রয়েছে বিশেষ এক অর্থ।একটি নোটপ্যাডের ছেঁড়া তিনটি পাতায় সম্পূর্ণ বড় হাতের অক্ষরে নিজের মন থেকে বের হওয়া প্রতিটি কথা ফুটিয়ে তুলেছেন আর্জেন্টাইন মহাতারকা। চিঠির প্রথম বাক্য থেকেই বোঝা যাচ্ছিল সিদ্ধান্তটা তার জন্য কতটা কঠিন ছিল। ২০ বছরের লম্বা পথচলার মিষ্টি-মেঠো স্মৃতি তুলে ধরে শেষ লাইনে তিনি লিখেছেন সেই ভালোবাসার কথা—‘আমাকে আর্জেন্টাইন হিসেবে গড়ে তোলার জন্য ঈশ্বরকে ধন্যবাদ! এগিয়ে যাও আর্জেন্টিনা!’ তবে ভক্তদের নজর সবচেয়ে বেশি কেড়েছে চিঠিটির উপরে রাখা একটি সোনালি রঙের হ্যারি পটার কলম।মেসি যে কলমটি দিয়ে বিদায়ের চিঠি লিখেছেন, সেটি কোনো সাধারণ কলম নয়। কলমটির ওপরের অংশে রয়েছে বিখ্যাত ‘টাইম-টার্নার’—যা জে. কে. রোউলিংয়ের জনপ্রিয় হ্যারি পটার সিরিজের হারমায়োনি গ্রেঞ্জারের একটি অতি পরিচিত জাদুকরী বস্তু। এর ঐতিহ্যবাহী গোলাকার আকৃতি এবং মাঝখানে একটি ছোট বালুঘড়িযুক্ত সোনালি প্রলেপের এই কলমটি ভক্তদের মুগ্ধ করেছে। বিশেষ করে মেসি ও তার পরিবার যে এই জাদুকরী সিরিজের দারুণ ভক্ত, তা কারোরই অজানা নয়।বিষয়টি একটু গভীরভাবে ভাবলে এর ভেতরের মূল অর্থ ধরা পড়ে। হ্যারি পটারের গল্পে যেমন সময় পেছনে নেওয়ার কথা থাকে, মেসিও যেন সেই কলমটি বেছে নিয়ে সংকেত দিলেন নিজের কেটে যাওয়া ২০ বছরের দিকে। ব্যর্থতা, সমালোচনা, একের পর এক ফাইনালে হার, আর তারপর ২০২১ সালের কোপা আমেরিকা ও ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়—সবকিছু বাদ দিয়ে মেসি যেন মুহূর্তের জন্য সবাইকে অতীতে ঘুরিয়ে নিয়ে গেলেন।একটি খুব সাধারণ নোটপ্যাড থেকে ছিঁড়ে নেওয়া তিনটি পাতায় সাজানো ছিল মেসির আন্তর্জাতিক জীবনের গল্প। পাতার ওপরের তারিখ ও ছোট ছোট ঘরগুলো খালি রেখেই সরু টানের কালো কালিতে মন খুলে লিখেছেন তিনি। মাঝপথে কিছু ভুল কাটাকাটি প্রমাণ করে, এটি তিনি আগে থেকে সাজিয়ে লেখেননি, বরং আবেগ থেকেই এটি সঙ্গে সঙ্গে লেখা।প্রথম পাতা: এই পাতায় মেসি তার ক্লান্তি আর সর্বোচ্চটা দেওয়ার অনুভূতি তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘আমি আমার সবটুকু দিয়েছি... নিজেকে একদম খালি করে দিয়েছি, আমার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই।’দ্বিতীয় পাতা: এই পাতায় তিনি দীর্ঘ ২০ বছরের পথচলায় সতীর্থ, পরিবার, কোচিং স্টাফ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘এই ২০ বছরের সব ভালোবাসার জন্য ধন্যবাদ।’তৃতীয় পাতা: আর শেষ পাতায় এসে ধরা দিয়েছে নিখাদ আর্জেন্টাইন ভালোবাসা। শেষটা তিনি করেছেন ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আর দেশের ফুটবলকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে।চিঠির পাশাপাশি একটি হৃদয়ছোঁয়া ভিডিও শেয়ার করেছেন মেসি। সেখানে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের প্রথম পা রাখা থেকে শুরু করে বড় সব টুর্নামেন্ট, ট্র্যাজিক মুহূর্তগুলো এবং ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের ছবিগুলো ভেসে উঠেছে। চিঠির পাতার লেখাগুলোর সঙ্গে ভিডিওটি যেন মেসির সেই কথাগুলোর জীবন্ত প্রমাণ হিসেবে কাজ করেছে।ফুটবলপ্রেমীরা মনে করিয়ে দিচ্ছেন সেই পুরোনো কথা, কীভাবে একদিন বার্সেলোনার সঙ্গে একটি সাধারণ ন্যাপকিন পেপারে চুক্তি করেছিলেন মেসি। সেই ন্যাপকিন পেপার যেমন ফুটবলের ইতিহাসের অংশ হয়ে গিয়েছিল, ঠিক তেমনি মেসির এই তিনটি সাধারণ পাতা আর বিশেষ হ্যারি পটার কলমটিও ইতিহাসের পাতায় লেখা থাকবে।

১ সপ্তাহ আগে

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

৩১ আগস্ট ২০২৬ রাত ১০:২৩:০৭

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

২৮ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫১:৫৮

কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে জয়ের ধারাবাহিকতায় রিয়াল মাদ্রিদ

কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে জয়ের ধারাবাহিকতায় রিয়াল মাদ্রিদ

২৭ আগস্ট ২০২৬ সকাল ০৯:০১:৪৩

ইনিংস ব্যবধানে বাংলাদেশের হার

ইনিংস ব্যবধানে বাংলাদেশের হার

২৩ আগস্ট ২০২৬ সকাল ১১:৫১:০৭

বাংলাদেশ ৬৪ রানে অলআউট

বাংলাদেশ ৬৪ রানে অলআউট

২২ আগস্ট ২০২৬ সকাল ০৯:৫২:৪১

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে পিটিশন!

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে পিটিশন!

২১ আগস্ট ২০২৬ বিকাল ০৩:২১:৫৭

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

২১ আগস্ট ২০২৬ সকাল ১১:৪২:৩২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ দলের ইতিহাস সৃষ্টি

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ দলের ইতিহাস সৃষ্টি

১৬ আগস্ট ২০২৬ সকাল ১১:৪০:২৯

মিরাজের জাদুতে কোনঠাসা অস্ট্রেলিয়া

মিরাজের জাদুতে কোনঠাসা অস্ট্রেলিয়া

১৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৭:৫৫

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:০২:৪২

অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

১৩ আগস্ট ২০২৬ দুপুর ১২:২০:৫৪

1–15 / মোট 244টি সংবাদ | পৃষ্ঠা 1 / 17
শিরোনাম
পাঁচ জেলার রোগীর ভরসা, ২০ শয্যাতেই আটকে বগুড়া বক্ষব্যাধি হাসপাতাল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাপতি হওয়ায় বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনা যেকোনো মূল্যে বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গঠন করতে হবে: জামায়াত আমির চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে টুঙ্গিপাড়ার প্রবাসী শরিফুল নিহত শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল ইসলাম ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ ৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর এইচআইভি প্রতিরোধে মানবাধিকারভিত্তিক প্রশিক্ষণ বিশ্ব ওজন দিবসে জাতিসংঘ মহাসচিবের আহ্বান: জলবায়ু সুরক্ষায় টেকসই শীতলীকরণ প্রযুক্তির ব্যবহার জরুরি হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বিশ্ববিদ্যালয়গুলোতে নীতি প্রণয়ন ও গবেষণা বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির পাঁচ জেলার রোগীর ভরসা, ২০ শয্যাতেই আটকে বগুড়া বক্ষব্যাধি হাসপাতাল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাপতি হওয়ায় বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনা যেকোনো মূল্যে বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গঠন করতে হবে: জামায়াত আমির চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে টুঙ্গিপাড়ার প্রবাসী শরিফুল নিহত শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল ইসলাম ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ ৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর এইচআইভি প্রতিরোধে মানবাধিকারভিত্তিক প্রশিক্ষণ বিশ্ব ওজন দিবসে জাতিসংঘ মহাসচিবের আহ্বান: জলবায়ু সুরক্ষায় টেকসই শীতলীকরণ প্রযুক্তির ব্যবহার জরুরি হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বিশ্ববিদ্যালয়গুলোতে নীতি প্রণয়ন ও গবেষণা বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির